প্রিন্ট এর তারিখ : ২২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬
ধামইরহাটে ৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ ওলিউল্লাহ , ব্যুরো প্রধান রাজশাহী ||
পুলিশ সুপার, নওগাঁ মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযানের অংশ হিসেবে ধামইরহাট থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ২,৪০০ টাকা সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।অদ্য ২১/০৭/২০২৬ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ২০:৩০ ঘটিকায় ধামইরহাট থানাধীন ৫নং আড়ানগর ইউনিয়নের অন্তর্গত লক্ষণপাড়া (উত্তরপাড়া) গ্রামে পলাতক আসামি মোঃ আবুল হোসেন (৪৫), পিতা—মৃত আজিমুদ্দিনের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে মাদক ব্যবসায়ী মোছাঃ ফেরদৌস ওরফে ফেরদৌসি (৪৪), পিতা—মৃত রইচ উদ্দিন, মাতা—মৃত জরিনা বেগম, স্বামী—মোঃ আবুল হোসেন, সাং—লক্ষণপাড়া (উত্তরপাড়া), থানা—ধামইরহাট, জেলা—নওগাঁকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ২,৪০০ টাকা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত