প্রিন্ট এর তারিখ : ২২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬
আলীকদমে শিক্ষার্থীদের নিয়ে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ সভা পুলিশ সার্ভিস ডেস্ক নিয়ে আলোচনা
মোঃ আমির হোসাইন ছাদেকী , স্টাফ রিপোর্টার বান্দরবান ||
নারী ও শিশু নির্যাতন মোকাবিলা এবং কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেস্কের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলীকদম থানায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার।মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বিকেল ৩টা থেকে আলীকদম থানার হলরুমে UNFPA-এর সহযোগিতায় এবং আলীকদম থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন শাহ।সভায় আলীকদম উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সরাসরি অংশগ্রহণ করে। সভায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন রোধ এবং ভুক্তভোগীদের জন্য পুলিশ সার্ভিস ডেস্কের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আইনগত সহায়তা গ্রহণের বিভিন্ন উপায় তুলে ধরা হয়।প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি উপস্থিত জনগণের বিভিন্ন অভিযোগ ও মতামত মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম এবং আলীকদম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাসুক এলাহী।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলীকদম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, আলীকদম উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা, আলীকদম প্রেস ক্লাবের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং পুলিশ সদস্যরা।বক্তারা নারী, শিশু ও কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত