প্রিন্ট এর তারিখ : ২২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬
পটুয়াখালী সদরে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি সুমন ফকির গ্রেপ্তার
মোঃ জাকারিয়া হোসেন ||
পটুয়াখালী সদর থানার বিশেষ অভিযানে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. সুমন ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদকসংক্রান্ত অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের শারীকখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, আদালত থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের লক্ষ্যে সদর থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. সুমন ফকির (পিতা: মো. নুরুজ্জামান ফকির)কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। অভিযানে কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি বলে পুলিশ জানিয়েছে।পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে একটি মাদক মামলায় আদালত কর্তৃক পূর্ব থেকেই গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। পরোয়ানা কার্যকর করার অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।পটুয়াখালী সদর থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং মাদকসংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালিত হবে বলেও জানানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত