প্রিন্ট এর তারিখ : ২৩ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি, ফেসবুকে যা জানালেন জুলকারনাইন সায়ের
মোঃ জাকারিয়া হোসেন ||
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন বলে দাবি করেছেন আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি।বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। একই পোস্টে সম্ভাব্য পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে একজন সচিবের নামও উল্লেখ করেন।ফেসবুক পোস্টে জুলকারনাইন সায়ের লিখেছেন, আগামী কয়েক দিনের মধ্যেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন। তিনি আরও দাবি করেন, নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কোনো শীর্ষ নেতার পরিবর্তে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির নাম পছন্দের তালিকায় রয়েছে।
তবে এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয় বা সংশ্লিষ্ট কোনো সরকারি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত