প্রিন্ট এর তারিখ : ২৩ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬
মাদকমুক্ত ক্যাম্পাস গঠনের প্রত্যয় পবিপ্রবিতে শোভাযাত্রা ও ‘উজ্জ্বল ভবিষ্যতের জন্য সুস্থ মন’ শীর্ষক সেমিনার
মোঃ জাকারিয়া হোসেন ||
মাদকমুক্ত সমাজ ও সচেতন প্রজন্ম গঠনের লক্ষ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) মাদকবিরোধী সচেতনতামূলক শোভাযাত্রা এবং ‘উজ্জ্বল ভবিষ্যতের জন্য সুস্থ মন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠান উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে টিএসসি কনফারেন্স হলে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এবং পুলিশ সুপার মো. আবু ইউসুফ।বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানীর সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. নেছারউদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, ওশানোগ্রাফি অনুষদের ডিন ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এ.বি.এম. সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আলী হায়দার রাসেল।সেমিনারে বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। বক্তারা মাদকের ভয়াবহতা, শিক্ষার্থীদের মানসিক সুস্থতা এবং মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে সম্মিলিত সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত