প্রিন্ট এর তারিখ : ২৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬
গলাচিপায় ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
মোঃ জাকারিয়া হোসেন ||
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, আদালতে পাঠানো হয়েছে আসামিকেপটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের এক যুবককে ৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) বিকেল ৩টার দিকে গলাচিপা পৌরসভার লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।গ্রেফতারকৃত মো. সুজন খান (২৮) গোলখালী ইউনিয়নের নিজচর গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মো. জসিম খানের ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানা পুলিশের একটি দল লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সুজন খানের কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত