প্রিন্ট এর তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬
পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের ৮ মামলার আসামি খোকন গ্রেপ্তার
মোঃ ওলিউল্লাহ , নিজস্ব প্রতিনিধি ইনসাফ টাইমস ২৪ ||
নওগাঁ পৌরসভার সুলতানপুর জেলেপাড়া মহল্লায় বিশেষ অভিযান চালিয়ে মো. খোকন আহম্মেদ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নওগাঁ সদর থানা পুলিশ।বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার খোকন আহম্মেদ নওগাঁ সদর উপজেলার সুলতানপুর (স্কুলপাড়া) এলাকার গোলাম রাব্বানীর ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, খোকন আহম্মেদের বিরুদ্ধে অস্ত্র আইন, মারামারি, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মোট ৮টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সুলতানপুর এলাকার স্থানীয় বাসিন্দারা পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করেন। স্থানীয়রা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখা প্রয়োজন।পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত