প্রিন্ট এর তারিখ : ২৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬
মতলবের মান্দারতলী স, প্র, বির ম্যানেজিং কমিটির সভাপতি মহিউদ্দিন আহমেদ ও সহ-সভাপতি বিল্লান হোসেন
কাজী নজরুল ইসলাম , চাঁদপুর জেলা প্রতিনিধি ||
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহি ফতেহপুর পশ্চিম ইউনিয়নের ৯০ নং মান্দারতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েেছেন শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ মহিউদ্দিন আহমেদ সোহেল ও সহ- সভাপতি যুবদল নেতা মোঃ বিল্লাল হোসেন শান্ত | বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেসমিন আক্তার কে সদস্য সচিব করে বিদ্যালয় পরিচালনায় একটি পূর্ণাংগ কমিটি গঠন করা হয় | কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মীর রেহেনা,, মোঃ কবির হোসেন, রাবেয়া আক্তার, নুপুর আক্তার, মোঃ সৈয়দ আলী, শিরিনা আক্তার, আহম্মদ হোসেন, মাহবুবুল রশিদ ও মোঃ আলী রাজা বেপারি | এদিকে নতুন কমিটির নির্বাচিত সকলের প্রতি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও বিভিন্ন পেশার লোকজন শুভেচ্ছা ও অভিনন্দন অব্যাহত রেখেছেন | নব -নির্বাচিত সভাপতি মহিউদ্দিন আহমেদ সোহেল, কোমলমতি শিক্ষাথীদের মানসম্মত প্রাথমিক শিক্ষার পরিবেশ নিশ্চিত ও বিদ্যালয়ের সকল উন্নয়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন |
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত