প্রিন্ট এর তারিখ : ২৫ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬
নওগাঁয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
মো:এমরান আলী, স্টাফ রিপোর্টার ||
পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে আত্রাই থানা পুলিশ এক ব্যক্তিকে ৩৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ রইচ (৫৩), পিতা- মৃত কফিল, সাং- মহা দিঘী (ডাঙ্গাপাড়া), থানা- আত্রাই, জেলা- নওগাঁ।গত ২৪ জুলাই আত্রাই থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। তল্লাশিকালে তার হেফাজত হতে উক্ত মাদকদ্রব্য উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। নওগাঁ জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত