প্রিন্ট এর তারিখ : ২৫ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬
আরও ৪ অসহায় শিশুর শিক্ষার দায়িত্ব নিল রাজাপুর উপজেলা জামায়াত, মোট দায়িত্বে ২২ জন
আব্দুল্লাহ আল নোমান, জেলা প্রতিনিধি ঝালকাঠি ||
ঝালকাঠি: আলহামদুলিল্লাহ। সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় শিশুদের শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে আরও ৪ জন শিশুর লেখাপড়াসহ সার্বিক দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজাপুর উপজেলা শাখা। এ নিয়ে সংগঠনটির দায়িত্বে থাকা অসহায় শিশুর সংখ্যা দাঁড়ালো সর্বমোট ২২ জনে।শুক্রবার রাজাপুর উপজেলা জামায়াতের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে নতুন ৪ জন শিশুর দায়িত্ব বুঝে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজাপুর উপজেলা শাখার আমির মাস্টার কবির হোসেন। এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।নেতৃবৃন্দ বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিশু যেন পড়াশোনা থেকে ঝরে না পড়ে সেজন্যই জামায়াতের এই মানবিক উদ্যোগ। দায়িত্বপ্রাপ্ত শিশুদের শিক্ষা উপকরণ, মাসিক খরচ ও প্রয়োজনীয় সহায়তা সংগঠনের পক্ষ থেকে নিয়মিত দেওয়া হবে।তারা আরও বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদেরও অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। ধারাবাহিকভাবে আরও শিশুদের দায়িত্ব নেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।এই মানবিক উদ্যোগের খবর ছড়িয়ে পড়তেই রাজাপুরের সর্বস্তরের মানুষ জামায়াতের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকেই শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত