প্রিন্ট এর তারিখ : ২৫ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬
বিশ্বকাপের রেশ এখনো: মারাইংতংয়ে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্ব
মোঃ আমির হোসাইন ছাদেকী , স্টাফ রিপোর্টার বান্দরবান ||
বিশ্বকাপ ফুটবল-২০২৬ এর পর্দা নেমে গেলেও রেশ কাটেনি সমর্থকদের মধ্যে। ফুটবল বিশ্বকাপকে ঘিরে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের দ্বন্দ্ব এখনো তুঙ্গে। তারই প্রমাণ মিলল বান্দরবানের আলীকদম উপজেলার পর্যটন স্পট মারাইংতং পাহাড়ের চূড়ায়।উল্লেখ্য, মারাইংতং পাহাড় আলীকদম উপজেলার অন্যতম দর্শনীয় স্থান। প্রতিদিন অসংখ্য পর্যটক ও স্থানীয় বাইকার এখানে ভিড় জমান। মারাইংতং পাহাড়ে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম মোটরসাইকেল।২৫ জুলাই ২০২৬, শনিবার সকালের দিকে মারাইংতং পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা বাইকার সমিতির সদস্যরা বিশ্বকাপ ফুটবল প্রসঙ্গ তুলতেই দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। একপক্ষ ব্রাজিল এবং অন্যপক্ষ আর্জেন্টিনার পক্ষ নিয়ে তর্ক শুরু করেন।প্রথমে হাস্যরসের মধ্য দিয়ে শুরু হওয়া তর্ক এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। কিছুক্ষণ পর উভয় পক্ষ শান্ত হলে তারা আবারও তর্কে জড়িয়ে পড়েন। এভাবে কিছু সময় পর দুই পক্ষই শান্ত হয়ে যার যার গন্তব্যে ফিরে যান।এই বিষয়ে মারাইংতংয়ের স্থানীয় দোকানদার লাইরুং মুরুং বলেন, "তারা প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে এভাবে তর্ক করে। পর্যটকদের জন্য ওয়েটিং করার সময়টা তারা এভাবেই কাটায়।"
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত