প্রিন্ট এর তারিখ : ২৫ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬
তরুন সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধূলার বিকল্প নেই - ফয়সাল খন্দকার
কাজী নজরুল ইসলাম, চাঁদপুর জেলা প্রতিনিধি ||
চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও মতলব দক্ষিন উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য ফয়সাল খন্দকার বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে িদূরে রাখতে খেলাধূলার বিকল্প নেই | খেলার মাঠে রাজনীতি করবেননা | খোলাধূলা মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে |মাদক ছাড়ো, খেলা ধরো—সুস্থ একটা সমাজ গড়ো" এই স্লোগান সামনে রেখে চাঁদপুরের মতলব পৌরসভার নার্সারি মাঠে অনুষ্ঠিত হলো নার্সারি মাঠ মিনি-বার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় চাঁদপুরের মতলবে অনুষ্ঠিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের রোমাঞ্চকর ফাইনাল ম্যাচের বিজয়ীদের মাঝে পুরুস্ব্যাকার বিতরণি অনুষ্টানে বিশেষ অতিথির বক্তবে এসব কথা বলেম | ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক, ৬নং ওয়ার্ড বিএনপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক মোঃ মিজানুর রহমান কাজল।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোঃ আল-আমিন প্রধান, সাবেক যুগ্ম আহ্বায়ক মতলব পৌর যুবদল ও মোঃ ফয়সাল খন্দকার, সদস্য, মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থা।এছাড়াও উপস্থিত ছিলেন সালাউদ্দিন প্রধান, সাংগঠনিক সম্পাদক, মতলব পৌর শ্রমিক দল; মোঃ মহিন গাজী, সহ-সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল; ফয়সাল খান, নবির হোসেনসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আলমাছ প্রধান, ক্রীড়া সম্পাদক, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতি। খেলার ধারাভাষ্য প্রদান করেন মোঃ ফয়সাল আহহমেদ এবং সার্বিক পরিচালনায় ছিলেন মোহাম্মদ সোহেল রানা।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত