প্রিন্ট এর তারিখ : ২৫ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬
আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
আন্তর্জাতিক ডেক্স:- ||
ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। ডাক্তারি ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় তার বিরুদ্ধে আন্দোলন চলছিল। প্রধান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি পদত্যাগের কথা জানিয়েছেন। বিরোধী দলগুলো তার পদত্যাগের দাবি তুলেছিল।পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ডাক্তারি ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা ধরে দিল্লিসহ ভারতের বিভিন্ন জায়গায় এক মাসেরও বেশি সময় ধরে তার বিরুদ্ধে বিক্ষোভ চলছিল।সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় ধর্মেন্দ্র প্রধান তার পদত্যাগের কথা জানিয়েছেন।এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি লেখেন, "যন্তর মন্তরসহ দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, দেশবিরোধী শক্তিগুলো যাতে এর সুযোগ নিতে না পারে, দেশের ঐক্য যেন বজায় থাকে, ভারতের একটি ছাত্রের ভবিষ্যতও যেন আইনি জটিলতায় জড়িয়ে না পড়ে, এবং আমাদের সন্তানরা যেন পড়াশোনায় সময় দিয়ে ক্যারিয়ার গড়ায় মনোযোগ দিতে পারে—এসব কথা মাথায় রেখে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পদত্যাগপত্র পাঠিয়েছি।"এর আগে কংগ্রেসসহ সব বিরোধী দল তার পদত্যাগের দাবি তুলেছিল।সূত্র :- বিবিসি বাংলা
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত