প্রিন্ট এর তারিখ : ২৫ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬
সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে পোরশায় মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন
মোঃ মাসুদ পারভেজ , স্টাফ রিপোর্টার নওগাঁ ||
নওগাঁর পোরশা উপজেলায় সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৫ জুলাই ২০২৬) বিকেল ৪টায় উপজেলার সরাইগাছী পুলিশ ফাঁড়ি প্রাঙ্গণে এ সভার আয়োজন করে পোরশা থানা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তাবিবুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান।সভায় বক্তারা বলেন, মাদক, চুরি, ডাকাতি, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশ ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ সমাজ গঠনে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সকলকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটি পুলিশিং সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং জনসচেতনতা বৃদ্ধিতে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত