প্রিন্ট এর তারিখ : ২৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬
আসন্ন ১৮ নং আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী হিসেবে জনমনে আলোচনায় মোঃ মাকসুদ ফকির
বিজ্ঞাপন ||
বিজ্ঞাপনআসন্ন ১৮ নং আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী হিসেবে স্থানীয়দের মাঝে আলোচনায় রয়েছেন মোঃ মাকসুদ ফকির। দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। নিয়মিত জনসংযোগ, মতবিনিময় এবং সাধারণ মানুষের সমস্যার কথা শুনে তা সমাধানে কাজ করার চেষ্টা করায় তিনি স্থানীয়দের কাছে একজন পরিচিত মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন।মোঃ মাকসুদ ফকির বলেন, "জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে আমি ৫ নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করবো। চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সর্বোচ্চ চেষ্টা করবো। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা ও সরকারি সেবাগুলো যেন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়, সে লক্ষ্যে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো।"তিনি আরও জানান, জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সকলকে সঙ্গে নিয়ে ওয়ার্ডের উন্নয়নে কাজ করতে চান। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।উল্লেখ্য, মোঃ মাকসুদ ফকির আব্দুল্লাহপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি এলাকার উন্নয়নে অবদান রাখতে আগ্রহী।আমার অঙ্গীকার✔️ চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত ওয়ার্ড গঠন।
✔️ শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন।
✔️ অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকা।
✔️ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনসেবা নিশ্চিত করা।
✔️ সকলের মতামতের ভিত্তিতে ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করা।ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও মূল্যবান সমর্থন কামনা করছি।— প্রচারনায়: মোঃ মাকসুদ ফকির ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ
বি.দ্র.: এটি একটি প্রকাশিত বিজ্ঞাপন/প্রচারমূলক প্রকাশনা। বিজ্ঞাপনের সকল বক্তব্য, দাবি ও তথ্যের দায় সম্পূর্ণভাবে বিজ্ঞাপনদাতার।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত