প্রিন্ট এর তারিখ : ২৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
সিলেটে যুবক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি
মোঃ রাজিব হোসেন। ||
সিলেট নগরীর শিবগঞ্জ এলাকা থেকে মো. সুমন আহমেদ (৩৩) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার সকাল থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার।পরিবারের সদস্যদের ভাষ্য, মঙ্গলবার ভোর আনুমানিক সকাল সাড়ে ৬টার দিকে সুমন শিবগঞ্জে নিজ বাসা থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাসায় ফেরেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান মেলেনি।স্বজনরা জানান, দীর্ঘ সময় ধরে সুমনের কোনো খোঁজ না পাওয়ায় তারা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।যদি কোনো সহৃদয় ব্যক্তি মো. সুমন আহমেদের সন্ধান পেয়ে থাকেন বা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে মানবিক কারণে পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
যোগাযোগ: ০১৭৯৮-৫১৮১৯৮
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত