প্রিন্ট এর তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা
মোঃ ওলিউল্লাহ , নিজস্ব প্রতিনিধি ইনসাফ টাইমস ২৪ ||
নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তিনজন মাদকসংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল পরিচালিত অভিযানে গ্রেপ্তার তিনজনকে পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাদের মধ্যে দুজনকে ছয় মাস করে এবং অপর একজনকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন।মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত