প্রিন্ট এর তারিখ : ২৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
ইউপি আইনের ১০১-১০২ ধারায় আলীকদম সদর ইউপির ক্ষমতা পেলেন সোহেল রানা
মোঃ আমির হোসাইন ছাদেকী , স্টাফ রিপোর্টার বান্দরবান ||
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ১০১ ও ১০২ ধারা এবং স্থানীয় সরকার বিভাগের পরিপত্রের আলোকে আলীকদম উপজেলার ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা মো: সোহেল রানাকে।২৬ জুলাই বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক মো: সানিউল ফেরদোস এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন।আদেশে বলা হয়, ১২ জুলাই ২০২৬ তারিখে স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিন এবং অপর প্রজ্ঞাপনে প্যানেল চেয়ারম্যান-১ আব্দুল মতিনকে সাময়িক বরখাস্ত করা হয়।পরবর্তীতে প্যানেল চেয়ারম্যান-২ ও ৩ এর কাছে দায়িত্ব হস্তান্তর করা হলে ইউপি সদস্যরা পরিষদের কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কার কথা জানান। এতে দায়িত্ব পালন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।এমন পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম সচল রাখতে কৃষি কর্মকর্তার ওপর এ ক্ষমতা অর্পণ করা হয়।আদেশে জনস্বার্থে এটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত