প্রিন্ট এর তারিখ : ২৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬
ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজির মাদারীপুর পরিদর্শন, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনায় দিলেন গুরুত্বপূর্ণ নির্দেশনা
মোঃ জাকারিয়া হোসেন। ||
ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি-ক্রাইম ম্যানেজমেন্ট) সায়ফুজ্জামান ফারুকী মাদারীপুর জেলা সফর করেছেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান।সফরকালে অতিরিক্ত ডিআইজি শিবচর সার্কেল অফিস পরিদর্শন করেন। তিনি অফিসের সার্বিক পরিবেশ ঘুরে দেখার পাশাপাশি বিভিন্ন রেজিস্টার ও গুরুত্বপূর্ণ নথিপত্র পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।পরে তিনি ট্রাফিক অফিস পরিদর্শন করে বিভিন্ন রেজিস্টার, দাপ্তরিক নথিপত্র, অফিসের সার্বিক কার্যক্রম এবং নিরাপত্তা-সংক্রান্ত বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় ট্রাফিক আইন কার্যকরভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।এছাড়া ট্রাফিক পুলিশ সদস্যদের নির্ধারিত ড্রেস রুলস যথাযথভাবে অনুসরণ, দায়িত্ব পালনে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের সঙ্গে ভদ্র, আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।পরিদর্শনকালে মাদারীপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত