প্রিন্ট এর তারিখ : ২৯ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬
বোহাইল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সভায় ঐক্যের অঙ্গীকার
||
অন্যায়-নির্যাতনের বিরুদ্ধে রাজপথে কঠোর জবাবের ঘোষণা নেতৃবৃন্দেরবগুড়ার সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে সোমবার (২৭/০৭/২০২৬) আওলাকান্দিতে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন বোহাইল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক যুবায়ের হোসেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু ভাই।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, দুঃসময়ের কাণ্ডারী, ত্যাগী ও নির্যাতিত নেতা মহিদুল ইসলাম মুন্সি, সারিয়াকান্দি উপজেলা যুবদলের ১ নং যুগ্ম আহ্বায়ক রুবেল আলম ভাই, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পল্টন ভাই, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, এবং বোহাইল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আলম বাদশা।এছাড়াও উপস্থিত ছিলেন বোহাইল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ. রসিদ, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন রাসেল, যুগ্ম আহ্বায়ক এইচ. এম. স্বপন মনি, আহ্বায়ক জুয়েল রানা, বোহাইল ইউনিয়ন যুবদলের অন্যতম যুবনেতা ও সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ চান মিয়া, বোহাইল ইউনিয়ন যুবদলের অন্যতম যুবনেতা আতিকুর রহমান ঠান্ডু, বোহাইল ইউনিয়ন যুবদলের নয়টি ওয়ার্ডের নেতৃবৃন্দ লাঞ্জু, কাবিল, টুটুল, শাকিল, সাইদুল, আমিন হক, মিস্টার মিলন, গাজি, চান্দু, আলামিন, রাজ্জাক, লিয়ন, স্বেচ্ছাসেবক দলের জিহাদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।প্রধান অতিথির বক্তব্যে কাজী এরফানুর রহমান রেন্টু ভাই বলেন, “বোহাইল ইউনিয়ন যুবদলকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে হবে। ব্যক্তি নয়, সংগঠনই হবে আমাদের সর্বোচ্চ পরিচয়। আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।”নুরুল ইসলাম বলেন, “বোহাইল ইউনিয়ন যুবদলকে মাইনাস করে বা কাউকে বাদ দিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই। সবাইকে সঙ্গে নিয়েই শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে।”সারিয়াকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি বলেন, “বোহাইল ইউনিয়ন যুবদলের কোনো নেতাকর্মীর ওপর অন্যায়ভাবে হামলা, নির্যাতন কিংবা ষড়যন্ত্র করা হলে সারিয়াকান্দি উপজেলা যুবদল ঐক্যবদ্ধভাবে তার কঠোর জবাব দেবে। যুবদলকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সবাইকে মাঠে সক্রিয় থাকতে হবে।”সভাপতির বক্তব্যে বোহাইল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক যুবায়ের হোসেন বলেন, “আজ থেকে আমরা সবাই বোহাইল ইউনিয়ন যুবদল পরিবারের সদস্য। আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না। ঐক্যই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি। অন্যায়, দুর্নীতি ও নির্যাতনের বিরুদ্ধে বোহাইল ইউনিয়ন যুবদল সবসময় রাজপথে থাকবে। বোহাইল ইউনিয়নের মানুষের অধিকার রক্ষায় যুবদল আপসহীন ভূমিকা পালন করবে এবং সংগঠনের দিকে কেউ কুদৃষ্টি দিলে তার উপযুক্ত জবাব ঐক্যবদ্ধভাবেই দেওয়া হবে।”আলোচনা সভায় বক্তারা বোহাইল ইউনিয়ন যুবদলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত