প্রিন্ট এর তারিখ : ২৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬
দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির
মোঃ রাজিব হোসেন। ||
দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।জানা গেছে, নিহত সবাই ঢাকার নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুরুগেশ্বর এলাকার বাসিন্দা।মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে। সে সময় তারা একটি দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন। ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।নিহতদের মধ্যে মো. ফয়সাল (২৫), মো. ফাহিম (২৮), শামীম হাসান (৩০) এবং মোহাম্মদ আপন (২৪)-এর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি দুজনের পরিচয় এখনো জানা যায়নি।এ ঘটনায় দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন প্রবাসী সংগঠন নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
সূত্র: আমার দেশ
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত