প্রিন্ট এর তারিখ : ২৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬
ফরিদগঞ্জে সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি, সমাজসেবক আব্দুর রাজ্জাক রাজাকে সম্মাননা স্মারক প্রদান
মামুন হোসেন নীরব , উপজেলা প্রতিনিধি ফরিদগঞ্জ ||
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা এলাকায় নিজ উদ্যোগে দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুর রাজ্জাক রাজা-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।রবিবার (২৮ জুলাই ২০২৬) মোঃ ইয়াছিন হোসেন তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় উপস্থিত ব্যক্তিরা সমাজকল্যাণে আব্দুর রাজ্জাক রাজার অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তিনি যেন মানবসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।সম্মাননা গ্রহণ শেষে আব্দুর রাজ্জাক রাজা এ স্বীকৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সমাজের মানুষের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা হিসেবে এ সম্মাননা তাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে উৎসাহিত করবে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত