প্রিন্ট এর তারিখ : ২৯ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬
ইরান ইস্যুতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহুর বৈঠক
মোঃ রাজিব হোসেন। ||
ইরানকে কেন্দ্র করে যৌথ সামরিক অভিযান শুরুর পর প্রথমবারের মতো হোয়াইট হাউসে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, বৈঠকটি ইতিবাচক ও ফলপ্রসূ ছিল।ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় ৯০ মিনিটব্যাপী বৈঠক শেষে দুই নেতা যৌথ সংবাদ সম্মেলন করেননি। ফেব্রুয়ারিতে ইরানকে ঘিরে সংঘাত শুরু হওয়ার পর এটি ট্রাম্প ও নেতানিয়াহুর অষ্টম বৈঠক।প্রতিবেদনে বলা হয়েছে, দুই নেতার মধ্যে পৃথক কোনো একান্ত বৈঠক হয়নি। পুরো বৈঠকজুড়ে ইসরায়েলি প্রতিনিধিদলের সদস্যদের পাশাপাশি ট্রাম্পের উপদেষ্টা এবং যুক্তরাষ্ট্রের প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।হোয়াইট হাউসে পৌঁছানোর পর নেতানিয়াহুকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়নি। বৈঠক শেষ হওয়ার পরও উভয় পক্ষের পক্ষ থেকে কোনো যৌথ বিবৃতি প্রকাশ করা হয়নি।নেতানিয়াহুর কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বৈঠকটি বন্ধুত্বপূর্ণ ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং এতে ইরান-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।অন্যদিকে, ইসরায়েলের চ্যানেল ১২-এর খবরে বলা হয়েছে, বৈঠকে ট্রাম্প ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে সেনা প্রত্যাহারের কোনো অনুরোধ নেতানিয়াহুর কাছে উত্থাপন করেননি।
সূত্র: দেশ রূপান্তর
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত