প্রিন্ট এর তারিখ : ২৯ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬
পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মর্মান্তিক মৃত্যু: এলাকায় শোকের ছায়া
মোঃআক্তারুজ্জামান, মাল্টিমিডিয়া প্রতিনিধি নওগাঁ ||
নওগাঁর পোরশা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৬নং মশিদপুর ইউনিয়নের কাতকইল গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এই অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পুরো কাতকইল গ্রাম জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। মহান আল্লাহ তাআলা মরহুমদের জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসীব করুন। একইসাথে শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও কঠিন শোক সহ্য করার তাওফিক দান করুন।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত