প্রিন্ট এর তারিখ : ২৯ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬
বন্যাদুর্গতদের পাশে আশা, লামায় ২,৫৯৯ সদস্যকে ২৫ লাখ ৯৯ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু
মোঃ আমির হোসাইন ছাদেকী , স্টাফ রিপোর্টার বান্দরবান ||
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বান্দরবানের লামায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশা (ASA) লামা শাখা ২৫ লাখ ৯৯ হাজার টাকার বন্যা প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু করেছে।বুধবার (২৯ জুলাই) লামা শাখা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আশা'র কক্সবাজার ও বান্দরবান অঞ্চলের সিনিয়র জেলা কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা বোরহান উদ্দিন, লামা উপজেলা জামায়াতের আমির কাজী মো. ইব্রাহিম এবং সাংবাদিক মোহাম্মদ কামালুদ্দিন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আশা লামা শাখার ব্রাঞ্চ ম্যানেজার জয় চক্রবর্তী, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার বাদল দে, সিনিয়র লোন অফিসার আব্দুল হান্নান, এ. এইচ. এম. আদিল, এম. জিয়াউদ্দিন বাবলু, মোহাম্মদ ইমরান, লোন অফিসার আমিরুল মোমেন, লামায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, আশা'র কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগী সদস্যরা।আশা কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার ৫৯৯ জন সদস্যকে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট ২৫ লাখ ৯৯ হাজার টাকার প্রণোদনা প্রদান করা হবে। প্রথম পর্যায়ে ৬০ জন সদস্যের হাতে প্রণোদনার অর্থ তুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি সদস্যদের মধ্যেও এ প্রণোদনা বিতরণ করা হবে। পাশাপাশি পরবর্তী ধাপে ক্ষতিগ্রস্ত সদস্যদের জন্য সুদমুক্ত ঋণ বিতরণের উদ্যোগ নেওয়া হবে।সভাপতির বক্তব্যে কফিল উদ্দিন মাহমুদ বলেন, “এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত লামার মানুষের জন্য আশা'র পক্ষ থেকে ২৫ লাখ ৯৯ হাজার টাকার প্রণোদনা প্রদান করা হচ্ছে। পাশাপাশি পরবর্তী পর্যায়ে ক্ষতিগ্রস্ত সদস্যদের জন্য সুদমুক্ত ঋণ বিতরণ করা হবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আশা'র সামাজিক দায়বদ্ধতার অংশ।”প্রধান অতিথি আমির হোসেন বলেন, “আশা'র এই সুন্দর মানবিক উদ্যোগকে আমি স্বাগত জানাই। বন্যায় ক্ষতিগ্রস্ত লামাবাসীর পাশে দাঁড়ানোর জন্য আশা কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। এ ধরনের উদ্যোগ সমাজের অন্যান্য প্রতিষ্ঠানকে”
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত