প্রিন্ট এর তারিখ : ২৯ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল
মোঃআরিফ আল ইমরান , উপজেলা প্রতিনিধি কুড়িগ্রাম সদর ||
আজ ২৯ শে জুলাই রোজ বুধবার কুড়িগ্রাম সদর উপজেলার কলেজ মোড় সংলগ্ন বিজয় স্তম্ভ থেকে শুরু করে শহরের শাপলা চত্বরে এ বিক্ষোভ মিছিল শেষ হয়।উক্ত বিক্ষোভ মিছিলের নেতৃত্ব প্রদান করেন জাতীয় নাগরিক পার্টি কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত আহবায়ক জনাব মুকুল মিয়া। উক্ত বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তি কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব তারিকুজ্জামান তমাল, ও জাতীয় ছাত্রশক্তির সম্মানিত সদস্য সচিব জনাব সাদিকুর রহমান।উক্ত বিক্ষোভ মিছিল শেষে শহরের শাপলা চত্বরে সকল নেতৃবৃন্দ অবস্থান করেন এবং বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন।উক্ত সমাবেশে জাতীয় ছাত্র শক্তির সম্মানিত সদস্য সচিব জনাব সাদিকুর রহমান গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্দেশ্যে বলেন, গতকালকের হবিগঞ্জের ঘটনায় উপস্থিত ছাত্রদল,যুবদলের সন্ত্রাসী হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করুন অন্যথায় এই ছাত্রদল ও যুবদলের সন্ত্রাসী বাহিনী একদিন আপনায় লালকার্ড দেখিয়ে গদি থেকে পদত্যাগ করিয়ে ছাড়বে।এবং জাতীয় যুবশক্তি কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক, জনাব তারিকুজ্জামান তমাল প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্দেশ্য করে বলেন যে কেউ বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে সরকারের সমালোচনা করতেই পারে। এজন্য গতকালকে সরকার দলীয় ছাত্রদল যুবদল এরকম নেক্কারজনক সন্ত্রাসী হামলা করতে পারে না। তিনি আরো বলেন অতি দ্রুতই সন্ত্রাসীদের আইনের আওতায় আনুন নয়তোবা আবার সরকার পতনের ডাক আসতে পারে।উক্ত সমাবেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আহ্বায়ক জনাব মুকুল মিয়া বাংলাদেশের সাধারন সকল জনগনের উদ্দেশ্য করে আরো বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের ন্যায় এই সরকারো ফ্যাসিস্ট এর মত ব্যবহার করছে। তিনি আরো বলেন, যারা বাংলাদেশকে এগিয়ে নিতে, বাংলাদেশের সংস্কার ও বাংলাদেশের জুলাই সনদ বাস্তবায়নের লক্ষে সারাদেশব্যপী কাজ করে যাচ্ছে তাদের উপর এরকম ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা একমাত্র ফ্যাসিস্ট এই করতে পারে। এই হামলার মধ্য দিয়ে বাংলাদেশের সন্ত্রাসী গোষ্ঠী আবারো প্রমাণ করল তারা সংস্কার চায় না,তারা নতুন বাংলাদেশ চায়না, শহীদের রক্তে গড়া তারুন্যের নতুন বাংলাদেশের যে স্বপ্ন এদেশের যুবসমাজ দেখেছে তারা সেটা চায় না,এদেশের জনগন সবসময় নিরপেক্ষ সরকার চায়,যদি সরকার নিরপেক্ষ না থাকে তাহলে আবারো সরকার পতনের ডাক আসতে পারে বলে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত