প্রিন্ট এর তারিখ : ২৯ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ডে জুতা খুলে প্রবেশ বাধ্যতামূলক
মোঃ হাবিবুল্লাহ গাজী, উপজেলা প্রতিনিধি পাইকগাছা ||
পরিচ্ছন্নতা বজায় রাখা ও সংক্রমণের ঝুঁকি কমাতে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ডে জুতা-স্যান্ডেল খুলে প্রবেশের নতুন নিয়ম চালু করা হয়েছে।বুধবার (২৯ জুলাই) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ এ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি বলেন, জুতা-স্যান্ডেলের মাধ্যমে ধুলোবালি ও জীবাণু ওয়ার্ডে প্রবেশ করে রোগীদের সংক্রমণের ঝুঁকি বাড়ায়। এ উদ্যোগে হাসপাতালের পরিবেশ আরও পরিচ্ছন্ন ও নিরাপদ হবে।অনুষ্ঠানে আরএমও ডা. শাকিলা আফরোজ, ডা. সঞ্জয় কুমার মণ্ডল, ডা. ফখরুদ্দীন আহমেদ, ডা. মো. আবু জাফর, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুনসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।হাসপাতাল কর্তৃপক্ষ ওয়ার্ডে প্রবেশের আগে নির্ধারিত স্থানে জুতা-স্যান্ডেল খুলে রাখার জন্য রোগী ও দর্শনার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত