মোঃ রাজিব হোসেন। ||
প্রচলিত আছে, ‘সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না।’ সময়ের ধারাবাহিকতায় প্রতিটি দিনই একসময় ইতিহাসের অংশ হয়ে যায়। আজকের বর্তমানই আগামী দিনের অতীত, আর সেই অতীতের উল্লেখযোগ্য ঘটনাগুলোই ইতিহাসে বিশেষ স্থান করে নেয়।আজ ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার। ইতিহাসের এই দিনটি নানা গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম ও মৃত্যু এবং বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার জন্য স্মরণীয়। চলুন দেখে নেওয়া যাক, ৩০ জুলাইয়ের ইতিহাস।ঘটনাবলি৭৬২ - আব্বাসীয় খলিফা আল-মনসুর বাগদাদ শহর প্রতিষ্ঠা করেন।১৫০২ - চতুর্থ সমুদ্রযাত্রায় ক্রিস্টোফার কলম্বাস হন্ডুরাস উপকূলের গুয়ানায়া দ্বীপে পৌঁছান।১৬০২ - মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় হল্যান্ডের রাজনৈতিক প্রভাব ও ঔপনিবেশিক কার্যক্রমের সূচনা হয়।১৬২৯ - ইতালির নেপলসে ভূমিকম্পে ১০ হাজার মানুষের মৃত্যু হয়।১৬৫৬ - পোলিশদের পরাজয়ের মাধ্যমে ওয়ারশ যুদ্ধের সমাপ্তি ঘটে।১৯১৪ - প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়।১৯৩৫ - বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইনের প্রথম বই প্রকাশিত হয়।১৯৪৮ - লিভারপুলে বিশ্বের প্রথম বন্দর রাডার কেন্দ্র স্থাপন করা হয়।১৯৫৭ - ভারতে রপ্তানি সহায়তার জন্য ইসিজিসি লিমিটেড (পূর্বতন এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন লি) গঠিত হয়।১৯৬৯ - মার্কিন নভোখেয়া মেরিনার-৬ পরীক্ষামূলকভাবে মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে ছবি পাঠায়।১৯৮০ - পূর্ব অস্ট্রেলিয়ার দ্বীপ রাষ্ট্র ভানুয়াটো স্বাধীনতা অর্জন করে।১৯৯৮ - জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কাইজো ওবুচি নির্বাচিত হন।জন্ম১৮১৮ - এমিলি ব্রন্টি, ইংরেজ ঔপন্যাসিক ও কবি।১৮২২ - অযোধ্যার শেষ নবাব ওয়াজেদ আলি শাহ।১৮৫৫ - জার্মান শিল্পপতি ও সিমেন্স কোম্পানির প্রতিষ্ঠাতা জর্জ ভিলহেম ফন সিমেন্স।১৮৬২ - রাশিয়ান জেনারেল নিকোলাই ইউদেনিচ।১৮৬৩ - মার্কিন ব্যবসায়ী এবং বহু উৎপাদন পদ্ধতিতে ব্যবহৃত বিন্যাসকরণ সজ্জার জনক হেনরি ফোর্ড।১৮৭৪ - ব্রিটিশ ফুটবলার বিলি মেরেডিথ।১৮৮২ - ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী-শহীদ সত্যেন্দ্রনাথ বসু।১৮৮৬ - ভারতীয় চিকিৎসক ও সমাজ সংস্কারক মুথুলক্ষ্মী রেড্ডী।১৮৮৭ - বাংলাদেশি পরিসংখ্যানবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক ও শিক্ষাবিদ কাজী মোতাহার হোসেন।১৮৯৩ - পাকিস্তানের অন্যতম প্রতিষ্ঠাতা ফাতেমা জিন্নাহ।১৮৯৮ - ইংরেজ শিল্পী হেনরি মুর।১৯২৮ - মারাঠি ও হিন্দি চলচ্চিত্রের অভিনেত্রী সুলোচনা লাটকর।১৯৪৫ - ফরাসি ঔপন্যাসিক পাত্রিক মোদিয়ানো।১৯৪৭ - ফরাসি ভাইরোলজিস্ট ফ্রাঁসোয়াজ বারে সিনৌসি।১৯৪৭ - অস্ট্রিয়ান-আমেরিকান বডিবিল্ডার, অভিনেতা, মডেল, ব্যবসায়ী ও রাজনীতিবিদ আর্নল্ড শোয়ার্জনেগার।১৯৪৮ - মরোক্কো ও ফরাসি অভিনেতা জঁ রেনো।১৯৫৫ - বাংলাদেশি অভিনেত্রী ববিতা।১৯৬০ - মার্কিন চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার রিচার্ড লিংকলেটার।১৯৬১ - মার্কিন অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার লরেন্স ফিশবার্ন।১৯৬৪ - জার্মান ফুটবলার ও কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান।১৯৬৫ - ইংলিশ ক্রিকেটার টিম মানটন।১৯৬৯ - সাবেক দক্ষিণ আন্তর্জাতিক ক্রিকেটার ও রাগবি ইউনিয়ন খেলোয়াড় এরল স্টুয়ার্ট।১৯৭০ - ইংরেজ-মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার ক্রিস্টোফার নোলান।১৯৭৩ - ভারতীয় সঙ্গীতশিল্পী সোনু নিগম।১৯৭৪ - মার্কিন অভিনেত্রী হিলারি সোয়াঙ্ক।১৯৭৫ - বাংলাদেশি অভিনেত্রী, সাংবাদিক ও উপস্থাপক তাজিন আহমেদ।১৯৮২ - ইংরেজ ক্রিকেটার জেমস অ্যান্ডারসন।১৯৯২ - ইতালীয়-মার্কিন দাবাড়ু ফাবিয়ানো কারুয়ানা।১৯৯৫ - মেক্সিকান ফুটবলার ইরভিং লোজানো।১৯৯৬ - বাংলাদেশি সংগীতশিল্পী সাবরিনা পড়শী।মৃত্যু১৬২৩ - হিন্দি ভাষার অন্যতম কবি তুলসীদাস।১৭৭১ - ইংরেজ কবি থমাস গ্রে।১৮৯৮ - জার্মান সাম্রাজ্যের স্থপতি ও প্রথম জার্মান চ্যান্সেলর অটো ফন বিসমার্ক।১৯৪৭ - ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার জর্জ চ্যালেনর।১৯৫৬ - বাঙালি পণ্ডিত ও বাংলা শব্দকোষ প্রণেতা যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি।১৯৮০ - বাঙালি চারুশিল্পী গোপাল ঘোষ।১৯৮৪ - ইংরেজ ক্রিকেটার মরিস ট্রেমলেট।১৯৮৭ - ভারতীয় বাঙালি ঔপন্যাসিক ও ছোটগল্পকার বিভূতিভূষণ মুখোপাধ্যায়।১৯৯৫ - প্রাবন্ধিক ও ‘এক্ষণ’ সাহিত্য পত্রিকার সম্পাদক নির্মাল্য আচার্য।২০০৪ - ভারতীয় বাঙালি রাজনীতিবিদ, ইতিহাসবিদ ও শিক্ষাবিদ হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়।২০০৭ - সুইডিশ মঞ্চ ও চলচ্চিত্র পরিচালক ইংমার বারিমান।২০০৭ - ইতালীয় আধুনিকতাবাদী চলচ্চিত্র পরিচালক মিকেলাঞ্জেলো আন্তোনিওনি।২০২০ - ভারতের লেপচা সংস্কৃতির ধারক, বাহক ও সংরক্ষক সোনম শেরিং লেপচা।
ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যুর সংক্ষিপ্ত তালিকা। সূত্র: যুগান্তর।