প্রিন্ট এর তারিখ : ৩০ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬
দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী
মোঃ রাজিব হোসেন। ||
ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত এবং ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে প্রবেশ করলেই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে আইনগত সহায়তা প্রদানবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন, সেটি গুরুত্বপূর্ণ নয়। তিনি বাংলাদেশের সীমানায় প্রবেশ করামাত্রই তাকে গ্রেপ্তার করা হবে এবং প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রকাশিত প্রতিবেদন সরকার আমলে নিয়ে তা খতিয়ে দেখবে।তিনি আরও বলেন, সরকার জনগণের কল্যাণে পরিবর্তন আনতে চায়।বাগেরহাটের মিরাজ শেখকে গুমের অভিযোগের তদন্ত করা হবে এবং তার পরিবারকে আইনি সহায়তা দেওয়া হবে বলেও জানান আইনমন্ত্রী।রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সাংবিধানিক বিধান অনুযায়ী সেপ্টেম্বরের অধিবেশনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সরকার চাইলে আগস্ট মাসে বিশেষ অধিবেশনও আহ্বান করা হতে পারে।
সূত্র: দেশ রূপান্তর।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত