প্রিন্ট এর তারিখ : ৩০ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬
জাল শিক্ষাগত সনদের অভিযোগে বেরোবির সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত
মোঃ রাজিব হোসেন। ||
জাল শিক্ষাগত সনদ ব্যবহার করে চাকরি নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিষয়টি নিশ্চিত করেছেন।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, নিয়োগের সময় সোহেল রানা রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার যে শিক্ষাগত সনদ জমা দিয়েছিলেন, তা যাচাই করে জাল বলে প্রমাণ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সোহেল রানার নামে কোনো সনদ ইস্যু করা হয়নি। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানিয়েছে, জাল সনদ ব্যবহারের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য অভিযোগও যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: দেশ রূপান্তর।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত