প্রিন্ট এর তারিখ : ৩০ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬
মসজিদে যাওয়ার পথে গুলিতে নিহত আরসার সদস্য
মোঃ রাজিব হোসেন। ||
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ জুবায়ের নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে তিনটার দিকে ৮ নম্বর পশ্চিম ক্যাম্পের ২৯ নম্বর ব্লকে এ ঘটনা ঘটে।নিহত জুবায়ের ওই ব্লকের বাসিন্দা এবং আরাকান সালভেশন আর্মির (আরসা) সদস্য ছিলেন।স্থানীয়দের বরাতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) জানায়, গভীর রাতে আশ্রয়কেন্দ্র থেকে মসজিদের উদ্দেশ্যে বের হন জুবায়ের। পথে কয়েকজন সন্ত্রাসী তার পথরোধ করে তাকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী এমএসএফ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করে ১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমিন জানান, বেশ কিছুদিন ধরে আরসা ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)-এর মধ্যে অভ্যন্তরীণ বিরোধ চলছিল। তার ধারণা, ওই বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটতে পারে।তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে এপিবিএন কাজ করছে।
সূত্র: দেশ রূপান্তর।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত