প্রিন্ট এর তারিখ : ৩০ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬
পবিপ্রবিতে নতুন ছয়তলা একাডেমিক ভবনের উদ্বোধন, শিক্ষা ও গবেষণায় যুক্ত হলো নতুন সম্ভাবনা
মোঃ জাকারিয়া হোসেন। ||
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অবকাঠামোগত উন্নয়নে নতুন মাত্রা যোগ করেছে একটি ছয়তলা একাডেমিক ভবন। বিশ্ববিদ্যালয়ের ‘অধিকতর উন্নয়ন (দ্বিতীয় পর্যায়-প্রথম সংশোধিত)’ প্রকল্পের আওতায় নির্মিত ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান ফিতা কেটে ভবনটির উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহিম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মো. ওবায়দুল ইসলাম, ভারপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় প্রকৌশলী ইউনুচ শরীফ, অফিস অব দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ, উপাচার্যের একান্ত সচিব মো. আরিফুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন একাডেমিক ভবনটি শিক্ষা ও গবেষণার পরিধি আরও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আধুনিক, উন্নত ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতেও ভবনটি কার্যকর অবদান রাখবে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত