প্রিন্ট এর তারিখ : ৩০ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬
প্রকৃতির এই ক্ষুদ্র সদস্যটি প্রকৃতির বড় রক্ষক।
কাজী মোস্তাফিজুর রহমান , জেলা প্রতিনিধি যশোর ||
কাঠবিড়ালি আমাদের পরিবেশের এক অতি গুরুত্বপূর্ণ ও চঞ্চল প্রাণী। এরা মূলত: গাছের ফল, বীজ, বাদাম, ও ডিম খেয়ে বেঁচে থাকে। কাঠবিড়ালি নানা গাছের বীজ ছড়িয়ে দিয়ে বনায়নে সহায়তা করে, যা জীববৈচিত্র্য রক্ষায় একটি বড় ভূমিকা রাখে। অনেক সময় তারা খাবার গচ্ছিত রাখে মাটির নিচে, এবং ভুলে যায় সেই স্থান—ফলে সেই বীজ অঙ্কুরিত হয়ে নতুন গাছ জন্ম নেয়। এ”ভাবে বনাঞ্চল সৃষ্টিতে কাঠবিড়ালির অবদান অপরাসীম। এছাড়া, কাঠবিড়ালি বিভিন্ন পাখি ও শিকারি প্রাণীর খাদ্য হওয়ায়, খাদ্য শৃঙ্খল বজায় রাখতে সাহায্য করে। এদের অস্তিত্ব প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কাঠবিড়ালির বাসস্থান—বিশেষ করে গাছের গর্ত যা অন্যান্য ছোট প্রাণীর আশ্রয় হিসেবেও ব্যবহৃত হয়। মহান রাব্বুল আলামিন আল্লাহপাকের এমন শত সহস্র অজানা সৃষ্টি আমরা হয়তো জানিনা বা জানার চেষ্টাও করি না। যাহোক,বন উজাড় ও নগরায়নের ফলে কাঠবিড়ালির সংখ্যা দিনে দিনে মারাত্নক ভাবে হ্রাস পাচ্ছে। তাই জীববৈচিত্র্য রক্ষার জন্য কাঠবিড়ালিসহ সকল বনজ প্রাণীর সংরক্ষণে আমাদের সচেতন হওয়া প্রয়োজন। সুন্দর এই পৃথিবীকে মানুষসহ সকলের নিরাপদ বসবাস উপযোগী করার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে। একটি গাছ কাটলে দশটি গাছ লাগাতে হবে, তানা হলে আমাদের অনাগত ভবিষ্যত প্রজন্ম বাঁচার তাগিদে আহাজারি করে বলবে “ ফিরিয়ে দাও অরন্য”।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত