প্রিন্ট এর তারিখ : ৩০ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬
ধামরাইয়ে পোশাক কারখানায় আগুন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা
মোঃ রাজিব হোসেন। ||
ঢাকার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বকচর এলাকায় অবস্থিত ইউনিভার্সেল ট্রিমিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই শ্রমিক আহত হয়েছেন। প্রাথমিকভাবে প্রায় ৮ থেকে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে আগুন লাগার খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কারখানার নিজস্ব কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরে সম্পূর্ণ নির্বাপণ করে।ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।এ ঘটনায় আহত হয়েছেন মো. মানিক মিয়া (৩৫) ও মো. সিয়াম (২৬)। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে প্রাথমিকভাবে প্রায় ৮ থেকে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণ করা হবে। একই সঙ্গে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারায় প্রায় ১০ কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।
ধামরাই ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আল আমিন জানান, ঘটনাস্থলটি ফায়ার স্টেশন থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে। তবে কালামপুর বাজার এলাকায় প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজট থাকায় যানজট নিয়ন্ত্রণ করে ফায়ার সার্ভিসের ইউনিটগুলোকে ঘটনাস্থলে পৌঁছাতে হয়েছে।সূত্র: আর টিভি
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত