প্রিন্ট এর তারিখ : ৩০ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে পাইকগাছায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মোঃ হাবিবুল্লাহ গাজী, উপজেলা প্রতিনিধি পাইকগাছা ||
৫ আগস্ট, ২০২৬ তারিখ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় দিবসটি সুষ্ঠু ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, সরকারি দপ্তরগুলোর সমন্বয়, শৃঙ্খলা ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে এর তাৎপর্য তুলে ধরতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।সভা শেষে দিবসটি সফলভাবে উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত