প্রিন্ট এর তারিখ : ৩১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামী পোরশা উপজেলা শাখার উদ্যোগে আগামী ৫ তারিখের কর্মসূচি সফল করার লক্ষ্যে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মোঃআক্তারুজ্জামান, মাল্টিমিডিয়া প্রতিনিধি নওগাঁ ||
উপজেলা কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে আগামী ৫ তারিখের ঘোষিত প্রোগ্রাম বাস্তবায়নের নানা কৌশল ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে পোরশা উপজেলা কর্মপরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা আমির মাওলানা মোঃ সাগর আলী। তিনি তার বক্তব্যে বলেন, "আগামী ৫ তারিখের কর্মসূচি পোরশা উপজেলার মানুষের ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠা ও সার্বিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনিয়ন পর্যায়ের প্রতিটি দায়িত্বশীলকে কাঁধে কাঁধ মিলিয়ে এই কর্মসূচি সফল করতে ময়দানে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।"বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মোঃ শরিফুল ইসলাম। তিনি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং কর্মসূচি বাস্তবায়নে স্ব-স্ব ইউনিয়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের জন্য দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান।
উক্ত জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে আগামী ৫ তারিখের প্রোগ্রাম সুন্দর ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। পরিশেষে দেশ, জাতি ও সংগঠনের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাতের মাধ্যমে বৈঠকের সমাপ্তি ঘটে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত