প্রিন্ট এর তারিখ : ৩১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬
চরফ্যাশনে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ম'র'দে'হ উদ্ধার
সুজন সাহ , উপজেলা প্রতিনিধি চরফ্যাশন ||
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের চর কচ্ছপিয়া বাজারসংলগ্ন একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (৩১ জুলাই) সকাল প্রায় ৯টার দিকে থানা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. ছলেমান ফরাজীর বাড়ির পুকুরে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা দক্ষিণ আইচা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করে।পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণও এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলছে।এদিকে স্থানীয় একটি সূত্রের দাবি, মরদেহটি দ্রুত বেওয়ারিশ হিসেবে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।দক্ষিণ আইচা থানা পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তীতে এ ঘটনার বিস্তারিত তথ্য জানানো হবে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত