প্রিন্ট এর তারিখ : ০৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে মিথ্যা ও কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রতিবাদে মনপুরা উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল।
মোঃ মামুন, উপজেলা প্রতিনিধি মনপুরা ||
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিভিন্ন মিথ্যা, বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রতিবাদে ভোলার মনপুরায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।রোববার, ২ আগস্ট সন্ধ্যার পর মনপুরা উপজেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাজীরহাট বাজারে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে মিথ্যা ও কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রতিবাদ জানান।মিছিলে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. কামাল উদ্দিন, সহ-সভাপতি আ. খালেক সেলিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন, ত্রাণ বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন মেম্বারসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ মোল্লা, সদস্য সচিব আ. রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান পলাশ, সদস্য সচিব হোসেন হাওলাদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।পরে হাজীরহাট বাজারে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কোনো ধরনের মিথ্যা, অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্য জনগণ মেনে নেবে না।তারা এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।বক্তারা আরও বলেন, দেশের মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতে পরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
বিক্ষোভ মিছিলে মনপুরা উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, ওলামাদল, মৎস্যজীবী দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত