প্রিন্ট এর তারিখ : ০৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬
গ্রিসে দাবানল নেভানোর সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
মোঃ রাজিব হোসেন। ||
গ্রিসের রাজধানী এথেন্সের উত্তর-পশ্চিমাঞ্চল এবং আতিকা অঞ্চলের পসাথা এলাকায় দাবানল নিয়ন্ত্রণের অভিযানে অংশ নেওয়ার সময় দুটি অগ্নিনির্বাপক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি হেলিকপ্টারে থাকা গ্রিস ও ডেনমার্কের দুই নাগরিক নিহত হন। অপর হেলিকপ্টারে থাকা গ্রিস ও ব্রিটেনের দুই ক্রু সদস্য অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যান। দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।রোববার (৩ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে।সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, নিচ দিয়ে উড়ে যাওয়া একটি হেলিকপ্টারের প্রধান রোটর ওপর দিয়ে উড়তে থাকা আরেকটি হেলিকপ্টারের নিচের অংশে আঘাত করে। এরপর নিচের হেলিকপ্টারটিতে আগুন ধরে সেটি বিধ্বস্ত হয়। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।সম্প্রতি গ্রিসের বোয়োশিয়া (Boeotia) অঞ্চল থেকে শুরু হওয়া দাবানল পরে অ্যাটিকা এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয় সংবাদমাধ্যম ই-কাথিমেরিনির তথ্য অনুযায়ী, বেসরকারি বিদ্যুৎ সঞ্চালন লাইনে বাতাসের কারণে সৃষ্ট স্পার্ক থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এ ঘটনায় অবহেলার অভিযোগে দুই গ্রিক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও একজনকে খুঁজছে কর্তৃপক্ষ।এদিকে, এথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে করিন্থ উপসাগরসংলগ্ন পোর্তো জারমেনো এলাকায় বাতাসের গতি কিছুটা কমলেও আগুন পাহাড় অতিক্রম করে ভেনিজা এলাকায় পৌঁছে যায়।ওই এলাকায় একটি সামরিক ফায়ারিং রেঞ্জে আগুন লাগার পর অবিস্ফোরিত গোলাবারুদেও আগুন ধরে যায়। প্রায় ৩০ হাজার জনসংখ্যার উপকূলীয় শহর মেগারার দিকে আগুনের বিস্তার ঠেকাতে জরুরি সেবাকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।
সূত্র: রয়টার্স
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত