প্রিন্ট এর তারিখ : ০৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬
মহাদেবপুরে ৩ চোর গ্রেপ্তার, চোরাই মাল উদ্ধার
মোঃ ওলিউল্লাহ , ব্যুরো প্রধান রাজশাহী ||
নওগাঁর মহাদেবপুর উপজেলায় একটি বাড়িতে সংঘটিত চুরির ঘটনায় অভিযান চালিয়ে চুরির সঙ্গে জড়িত তিনজন দুর্ধর্ষ চোরকে গ্রেপ্তার করেছে মহাদেবপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৬৪ হাজার টাকা মূল্যের চোরাই মালামাল উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই গভীর রাতে অজ্ঞাতনামা চোরেরা উপজেলার উত্তরগ্রাম এলাকার এক ব্যক্তির বাড়িতে চুরি করে। চোরেরা বাড়ি থেকে বাসের বিভিন্ন যন্ত্রাংশ, রেগুলেটর, মাস্টার সিলিন্ডারসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।ঘটনার পর পুলিশ সুপারের দিকনির্দেশনায় মহাদেবপুর থানায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে চুরির সঙ্গে জড়িত মোঃ বয়েজ আলী (৪০), পিতা—মৃত বয়েন উদ্দিন, গ্রাম—হাতিমঙ্গল; শ্রী দেব বসাক (১৮), পিতা—বাসুদেব বসাক, গ্রাম—দরিয়াপুর, উভয় থানা—মহাদেবপুর, জেলা—নওগাঁ এবং শ্রী মিলন ভৌমিক (২৫), পিতা—বাণিসা ভৌমিক, গ্রাম—গাছা ১ নং কলোনি, থানা—গাছা, জেলা—গাজীপুরকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে তাদের কাছ থেকে প্রায় ৬৪ হাজার টাকা মূল্যের চোরাই মালামাল উদ্ধার করে পুলিশ।মহাদেবপুর থানা পুলিশ জানিয়েছে, চুরি ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে আরও জোরালো ব্যবস্থা গ্রহণ করা হবে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত