প্রিন্ট এর তারিখ : ০৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬
নওগাঁয় বিজিবির বিদায়ী ও নবযোগদানকারী অধিনায়কের পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা স্মারক প্রদান
মোঃআক্তারুজ্জামান, মাল্টিমিডিয়া প্রতিনিধি নওগাঁ ||
নওগাঁ জেলার পুলিশ সুপারের কার্যালয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর বিদায়ী অধিনায়ক (সিও) এবং নবযোগদানকারী অধিনায়কের সাথে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।আজ ০৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের সাথে এই সৌজন্য সাক্ষাতে অংশগ্রহণ করেন পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর বিদায়ী অধিনায়ক (সিও) লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এবং নবযোগদানকারী অধিনায়ক (সিও) লেঃ কর্নেল এহসান হাবীব।সাক্ষাৎকালে পুলিশ সুপার মহোদয় বিদায়ী সিও লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন-কে তাঁর সফল কর্মজীবন এবং নওগাঁ জেলায় দায়িত্ব পালনকালীন অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন। একই সাথে তিনি নবযোগদানকারী সিও লেঃ কর্নেল এহসান হাবীব-কে জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সম্মাননা উপহার তুলে দেন।
অনুষ্ঠানে উভয় বাহিনীর শীর্ষ কর্মকর্তা সীমান্ত নিরাপত্তা জোরদার, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক জননিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মধ্যে সমন্বিত ও পেশাদার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে আয়োজিত এই মতবিনিময় সভার মাধ্যমে বাংলাদেশ পুলিশ ও বিজিবির মধ্যকার বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ ও আন্তঃবাহিনী সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত