প্রিন্ট এর তারিখ : ০৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশে অপরিবর্তিত খুচরা মূল্য
মোঃ ওলিউল্লাহ , ব্যুরো প্রধান রাজশাহী ||
বিশ্বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক উত্তেজনা, সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এবং বৈশ্বিক বাজারে চাহিদা বৃদ্ধির কারণে মঙ্গলবার (৪ আগস্ট) ব্রেন্ট ক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) অপরিশোধিত তেলের দাম বেড়েছে।সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৮৪ দশমিক ৩৯ মার্কিন ডলার এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) অপরিশোধিত তেলের দাম ৮০ দশমিক ৯৫ মার্কিন ডলারে লেনদেন হচ্ছে।তবে বিশ্ববাজারে মূল্য বৃদ্ধি পেলেও বাংলাদেশে জ্বালানি তেলের খুচরা দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ও জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, আগস্ট মাসজুড়ে আগের নির্ধারিত দামই বহাল থাকবে।বর্তমানে দেশে প্রতি লিটার ডিজেলের মূল্য ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা নির্ধারিত রয়েছে।জ্বালানি বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকলে ভবিষ্যতে আমদানি ব্যয় বাড়তে পারে। তবে সরকার আন্তর্জাতিক বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন হলে পরবর্তী মূল্য সমন্বয়ের সময় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।এদিকে, জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত থাকায় আপাতত পরিবহন ব্যয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে নতুন করে মূল্যবৃদ্ধির আশঙ্কা কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত