প্রিন্ট এর তারিখ : ০৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬
ইরানে বড় হামলার পরিকল্পনা থাকলেও সংযত থাকার সিদ্ধান্ত ট্রাম্পের
মোঃ রাজিব হোসেন। ||
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলার একটি পরিকল্পনা যুক্তরাষ্ট্রের সামনে ছিল। তবে আঞ্চলিক কয়েকটি দেশের অনুরোধের পর তিনি সেই হামলার অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নেন।ট্রাম্পের এই বক্তব্যের মাধ্যমে গত সপ্তাহের শেষ দিকে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের তথ্য কার্যত নিশ্চিত হয়েছে। ওইসব প্রতিবেদনে বলা হয়েছিল, পেন্টাগন ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলার একটি পরিকল্পনা প্রস্তুত করেছিল। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া চলমান যুদ্ধের মধ্যে এটি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সবচেয়ে বড় সামরিক পদক্ষেপ হতে পারত।হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আঞ্চলিক কয়েকটি দেশের অনুরোধের পর তিনি সংযত থাকার পথ বেছে নিয়েছেন।তার মতে, ওই হামলার অনুমোদন দেওয়া হলে ইরানের অভ্যন্তরে সম্ভবত হাজারো মানুষের প্রাণহানি ঘটতে পারত।ট্রাম্প আরও বলেন, এখন ইরান সরকারের উচিত সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং এমন শর্তে সম্মত হওয়া, যার মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা থেকে বিরত থাকার বিষয়টি থাকবে। পাশাপাশি হরমুজ প্রণালির ওপর একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টাও না করার আহ্বান জানান তিনি।এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ওয়াশিংটনের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা শুরু হয়। পেন্টাগনের প্রস্তুত করা হামলার পরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।ট্রাম্পের বক্তব্যে ইঙ্গিত মিলেছে, যুক্তরাষ্ট্র সামরিক বিকল্প বিবেচনায় রাখলেও আপাতত কূটনৈতিক চাপ এবং আলোচনার পথকেই বেশি গুরুত্ব দিচ্ছে।
সূত্র: আমার দেশ
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত