প্রিন্ট এর তারিখ : ০৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬
শেষ মুহূর্তে ইউক্রেনে হামলার পরিকল্পনা থেকে সরে আসে ইরান
মোঃ রাজিব হোসেন। ||
ইউক্রেনের তিনটি স্থাপনায় হামলার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার পর শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেছে ইরান। কিয়েভের পক্ষ থেকে ‘দুঃখ প্রকাশ’ করার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই।আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান রেজাই।তিনি বলেন, ইউক্রেনে হামলা চালানোর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। তবে পরবর্তীতে অভিযানটি স্থগিত করা হয়।রেজাই আরও বলেন, হরমুজ প্রণালিতে ইরানের নির্ধারিত নৌপথের বাইরে কোনো জাহাজ চলাচলের সুযোগ দেওয়া হবে না। কোনো শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ‘অবৈধ পথে’ চলাচলের চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে বলেও তিনি সতর্ক করেন।ইরানের এই সামরিক উপদেষ্টা দাবি করেন, সাম্প্রতিক ১৭ দিনের সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনা ব্যর্থ হয়েছে।তার দাবি, ওই সময়ের মধ্যে মার্কিন বাহিনী বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে।এর আগে গত ২৫ জুলাই ইরান অভিযোগ তোলে, ইউক্রেন কাস্পিয় সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। ওই ঘটনায় একজন নাবিক নিহত হন।ঘটনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহার কাছে ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান।ইরান ও ইউক্রেনের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইউক্রেনে সম্ভাব্য হামলার এই পরিকল্পনার তথ্য সামনে এসেছে। তবে এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আমার দেশ
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত