প্রিন্ট এর তারিখ : ০৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬
জুলাই অভ্যুত্থান: এই দিনে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার
মোঃ রাজিব হোসেন। ||
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় আজকের এই দিনে (৪ আগস্ট) দেশে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। সে সময় সৃষ্ট পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবে সরকার ৫ আগস্ট থেকে টানা তিন দিনের সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেয়। এ তথ্য জানিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।তৎকালীন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন জানান, তিন দিনের সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে এবং এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগের একদফা দাবি তুলে ৪ আগস্ট থেকে দেশব্যাপী অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বদানকারী সংগঠনটির সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ৩ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেন।
অসহযোগ কর্মসূচির প্রথম দিন রাজধানীর শাহবাগসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওইসব ঘটনায় ৫২ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত