প্রিন্ট এর তারিখ : ০৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬
ভুট্টাবাহী ১০ চাকার ট্রাক উল্টে দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক ও হেলপার
মোঃ ওলিউল্লাহ , ব্যুরো প্রধান রাজশাহী ||
ঠাকুরগাঁও থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ভুট্টাবাহী একটি ১০ চাকার ট্রাক নওগাঁ জেলার পোরশা উপজেলার মুর্শিদপুর হাট সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল আনুমানিক ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।চালক ও হেলপারের সঙ্গে কথা বলে জানা যায়, একটি গাড়িকে পাশ (সাইড) দিতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রাকটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও চালক ও হেলপার দুজনই অক্ষত রয়েছেন।দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে সহায়তা করেন। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত