প্রিন্ট এর তারিখ : ০৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ সফরে দেওবন্দের মুহতামিম
মোঃ তরিকুল ইসলাম তাকি, ঢাকা- পল্টন থানা প্রতিনিধি ||
ভারতের প্রখ্যাত দারুল উলূম দেওবন্দের মুহতামিম চার দিনের সফরে বাংলাদেশে অবস্থান করছেন। সফরের অংশ হিসেবে বুধবার (৫ আগস্ট) ঢাকার সাইনবোর্ড এলাকায় অবস্থিত জামিয়াতু ইব্রাহিম মাদ্রাসায় আয়োজিত মাসিক ইসলাহী ইজতেমায় তিনি প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন।ইজতেমায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিশিষ্ট আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইসলামী শিক্ষা, আত্মশুদ্ধি, নৈতিক চরিত্র গঠন, কোরআন-সুন্নাহর অনুসরণ এবং উম্মাহর ঐক্যের গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়।বক্তারা বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং দ্বীনি শিক্ষার প্রসারে আলেম-ওলামাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা তরুণ প্রজন্মকে নৈতিকতা ও আদর্শিক শিক্ষায় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।সফরকালে দেওবন্দের মুহতামিম দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় করবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত