প্রিন্ট এর তারিখ : ০৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬
রামগতিতে ৭৭০ গ্রাম গাজা সহ এক কারবারি আটক
আরাফাত হোসেন রাকিব , রামগতি প্রতিনিধি ||
রামগতি উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭৭০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে রামগতি থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগতি থানার একটি চৌকস দল উপজেলার নির্দিষ্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় এক ব্যক্তির কাছ থেকে ৭৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।আটকের পর জব্দকৃত গাঁজা থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।রামগতি থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসাধারণের সহযোগিতাও কামনা করেছে পুলিশ।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত