প্রিন্ট এর তারিখ : ০৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬
বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক উন্মুক্ত সাংস্কৃতিক কনসার্ট আজ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়
শাহনেওয়াজ , জেলা প্রতিনিধি ( ঢাকা দক্ষিণ ) ||
জুলাই গণঅভ্যুত্থান দিবসকে স্মরণীয় করে রাখতে এবং এর চেতনাকে নতুন প্রজন্মের কাছে সংগীতের মাধ্যমে পৌঁছে দিতে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক এক উন্মুক্ত সাংস্কৃতিক কনসার্টের আয়োজন করা হয়েছে।বুধবার (৫ আগস্ট) অনুষ্ঠিতব্য এই আয়োজনের উদ্যোগ নিয়েছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ এবং চেতনাকে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে সংগীত পরিবেশনার পাশাপাশি গণঅভ্যুত্থানের চেতনা ও জাতীয় ঐক্যের বার্তা তুলে ধরা হবে।এ উপলক্ষে রাজধানীবাসীসহ সকল সংস্কৃতিপ্রেমী মানুষকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছে আয়োজকরা।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত