প্রিন্ট এর তারিখ : ০৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬
আলীকদমে জুলাই শহীদদের জন্য বিশেষ মোনাজাত ও আলোচনা সভা
মোঃ আমির হোসাইন ছাদেকী , স্টাফ রিপোর্টার বান্দরবান ||
গণ-অভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বান্দরবানের আলীকদমে বিশেষ মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে "জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬" পালিত হয়। ইউএনও মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে জুলাইয়ের তাৎপর্য নিয়ে আলোচনা হয়।আলোচনা শেষে আলীকদম উপজেলা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা আইয়ুব খান নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওসি মো. আলমগীর হোসেন শাহ, উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চট্টোপাধ্যায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিথুন ঘোষ, আরএমও ডা. মো. শফিউল আলম, তৈন রেঞ্জ কর্মকর্তা মো. আরিফুর রহমান।উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান মো. রিটন, প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মো. আরাফাতুল ইসলাম, ছাত্রদল নেতা কালাম ফেরদৌস ইসফাকসহ রাজনৈতিক নেতা ও শিক্ষক-শিক্ষার্থীরা।উপজেলা প্রশাসন জানায়, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত